জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় উপজেলার আওলাই ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য একরামুল হক চৌধুরী তাওহীদ ও কুসুম্বা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মন্ডলকে দলীয় পদ থেকে অব্যাহতি ও চুড়ান্ত বহিস্কারের জন্য জেলা কমিটির নিকট সুপারিশ করা হয়েছে। রোববার সন্ধ্যায় পাঠানো একটি বার্তায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উক্ত দুই বিদ্রোহী প্রার্থীকে আওয়ামীলীগের সদস্য পদ হতে অব্যাহতির জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন পত্র জমা দেন। শনিবার মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও মনোয়ন পত্র প্রত্যাহার না করায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেন উপজেলা আওয়ামীলীগ। আগামী ৭ই ফেব্রæয়ারী ৭ম ধামে উপজেলার ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী


