এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭, আওয়ামী লীগের বিদ্রোহী ২, বিএনপি (স্বতন্ত্র) ২, জাতীয় পাটি ২, জাতীয় পাটির বিদ্রোহী ১, জামায়াত ১ এবং ১ জন স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে।
গত রবিবার (২৮ নভেম্বর) নির্বাচন শেষে রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়। ওই দুই উপজেলায় ১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠান হলেও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত রয়েছে।
ওই দুই উপজেলার মধ্যে জলঢাকা উপজেলার ১১ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ১১ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৬, আওয়ামী লীগ বিদ্রোহী ১, বিএনপি ১, জাপা ১, জামায়াত ১ এবং স্বতন্ত্র ১ জনের জয় হয়েছে।
নির্বাচিতরা হলেন, ডাউয়াবাড়ী ইউনিয়নে সাইফুল ইসলাম মুকুল (নৌকা), বালাগ্রামে আহম্মেদ হোসেন ভেন্ডার (নৌকা) গোলনায় মশিয়ার রহমান (নৌকা), ধর্মপালে আবু তাহের (নৌকা), শিমুল বাড়ীতে হামিদুল হক (নৌকা), কাঁঠালীতে সোহরাব হোসেন তুহিন (নৌকা)।
উপজেলার কৈমারীতে আওয়ামী লীগ বিদ্রোহী ছাদেকুল সিদ্দিক (আনারস), শৌলমারীতে মো. নুরুজ্জামান (লাঙ্গল) গোলমুন্ডায় স্বতন্ত্র মিজানুর রহমান (মোটরসাইকেল), মীরগঞ্জে স্বতন্ত্র গোলাম মোস্তফা মানিক (মোটরসাইকেল), খুটামারা ইউপিতে জামায়াতের স্বতন্ত্র রকিবুল ইসলাম (চশমা)।
কিশোরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৩টিতে (বড়ভিটা, মাগুড়া এবং সদর) ফলাফল স্থগিত রয়েছে। অপর পাঁচটি ইউনিয়নে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ১, বিএনপি স্বতন্ত্র ১, জাপা ১, আওয়ামী লীগ বিদ্রোহী ১, জাপা বিদ্রোহী ১ বিজয়ী হয়েছেন।
তাদের মধ্যে রণচন্ডী ইউপিতে আওয়ামী লীগের মোখলেছুর রহমান (নৌকা), নিতাই ইউপিতে বিএনপির (স্বতন্ত্র) মোস্তাকিনুর রহমান (ঘোড়া), বাহাগিলি ইউপিতে জাতীয় পাটির মো. সুজাউদৌলা (লাঙ্গল), পুটিমারী ইউপিতে জাপা বিদ্রোহী স্বতন্ত্র আবু সায়েম (দুটি পাতা) অপর গাড়াগ্রাম ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র মো. জোনাব আলী (আনারস ) বিজয়ী হয়েছেন।
সোমবার ২৯ নভেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার নির্বাচন শেষে রাতে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করা হয়।
ব্রেকিং নিউজ
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন
- কৃষি উৎপাদন বাড়াতে কলমাকান্দায় কৃষকদের মাঝে সরকারি সহায়তা প্রদান
- নাগরপুরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের দাবিতে ১০ দফা স্মারকলিপি
- সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
- মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ
- ডিমলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরুস্কার বিতরণ
- ‘৭০ শতাংশ মানুষের রায় মানতে হবে, নয়তো ফের গণঅভ্যুত্থান’: ১১ দলের শোডাউন
- মৃত্যুর আগে গুলিটি দেখতে চেয়েছিলেন মন্নাস, ৫৫ বছর পর পাকবাহিনীর


