মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
ঈদ করে নিজ কর্মস্থল সিরাজগঞ্জে ফিরে যাওয়া হলো না মতিউর নামে এক এনজিও কর্মীর। পথেই আজ রবিবার সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে ঘাতক একটি কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত মতিউর রহমান (২৮) এর বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে। পিতার নাম ছামসুল আলম। খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। নিহত মতিউর রহমানের বড় ভাই বাবু মিয়া জানান, মতিউরের দুই বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে।
ব্রেকিং নিউজ
- সমতা,অধিকার ও মর্যাদা বাস্তবায়নেই যুবশক্তির লক্ষ্য:ফকির
- ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কড়া প্রস্তুতি
- অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: কমবে বিদেশমুখীতা, সাশ্রয় হবে চিকিৎসা ব্যয়
- বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
- রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
- রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ
- একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী


