মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
ঈদ করে নিজ কর্মস্থল সিরাজগঞ্জে ফিরে যাওয়া হলো না মতিউর নামে এক এনজিও কর্মীর। পথেই আজ রবিবার সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে ঘাতক একটি কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত মতিউর রহমান (২৮) এর বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে। পিতার নাম ছামসুল আলম। খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। নিহত মতিউর রহমানের বড় ভাই বাবু মিয়া জানান, মতিউরের দুই বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে।
ব্রেকিং নিউজ
- রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আইসিজের রায়ের অপেক্ষায় বাংলাদেশ : শামা ওবায়েদ
- পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
- জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
- জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা, হামলায় ২ পুলিশ সদস্য আহত
- লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী


