রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আব্দুস সাত্তার।
বৃক্ষরোপণকালে সংসদ সদস্য বলেন, “একটি গাছ ভবিষ্যতে যেমন আমাদের ফলের চাহিদা পূরণ করবে, তেমনি অর্থনৈতিক চাহিদা মেটাতেও ভূমিকা রাখবে। পাশাপাশি গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যা মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।


