মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেন চাকরি প্রত্যাশাীরা। সেই সাথে এই নিয়োগ বাতিল করে পুনরায় জনবল নিয়োগে দাবি করে স্লোগান দেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরের পরে নিয়োগ বঞ্চিতরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাংচুর চালায়। সেই ভিডিও ধারনের সময় সাংবাদিকের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। সেই সাংবাদিকের নাম তৌহিদুর রহমান তুহিন,তিনি “দৈনিক আমার সংবাদ” গাইবান্ধা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন ।
এদিকে,ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ভাংচুর চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুর ১টার সময় নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এসময় তারা নিয়োগের প্রকাশিত ফলাফল বাতিলের দাবি করেন। একপর্যায়ে তারা উপজেলা ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ভাংচুর চালায়।
তারা উপজেলা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ ফুলের টব ও জানালার গ্লাস ভাংচুর করে। এসময় পুলিশ তাদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ভাংচুরে নেতৃত্বে ফুলছড়ি উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলে জানা গেছে।এব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে একদল বিক্ষুব্ধ যুবকরা তার কার্যালয়ে ভাংচুর চালায়। এসময় কেন ভাংচুর করা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং তারা কারা, আমরা জানার চেষ্টা করছি।’ এসময় বিক্ষোভকারীদের ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়টি আমার জানা নেই।
এব্যাপারে ফুলছড়ি ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জয় বলেন, ইউএনও যে রেজাল্টটা (সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ফলাফল) দিয়েছে এটার বেশিরভাই ফ্যাসিস্ট জড়িত। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। সেখানে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিল। কারা ভাংচুর করেছে আমরা তা জানি না। ভাংচুরের সাথে বিএনপি বা অঙ্গ-সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই ।
এদিকে, সোমবার রাতে সাদুল্লাপুর উপজেলা পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন একই দাবীতে, অন্যদিকে,সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা অবরুদ্ধসহ উপজেলা গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। তারা পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান


