চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তায় বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঝালকাঠি সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, কলম, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র সহসভাপতি নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তুহিন মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
ছাত্রদলের নেতারা বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সামান্য হলেও সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচি শেষে নেতারা এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


