লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও সমাপনি সভা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি সভায় বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহুরুল হক, উপজেলা শিক্ষ সমিতির সাধারণ সম্পাদক কায়সার আলী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন। পরে কাবাডি, ডাবা ও সাতার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রান, বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মারছুছা সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


