লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ২ ছাত্রকে আটক করেছে। বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে পীরগঞ্জ পৌর শহরে মিছিল বের করে কোটা বিরোধীরা। মিছিলটি পূর্ব চৌরাস্তায় আসলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে কোটা বিরোধীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে শুভ শর্মা ও ওমি নামে দুই শিক্ষার্থী আটক করে পুলিশ। শুভ শর্মা সোনারগাও বিশ^বিদ্যালয় এবং ওমি ঢাকা বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, ধস্তাধস্তি হয়নি, কোটা বিরোধীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে তারা দুই জনকে আটক করেছেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন


