রিয়াদ ইসলাম জলঢাকা:
নীলফামারীর জলঢাকা পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেছেন সাবেক পৌর মেয়র প্রয়াত ইলিয়াস হোসেন বাবলু’র ছেলে নবনির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। রোববার (৩০ জুন) সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে উপস্থিত জনতার মাঝে এ বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনায় মেয়র নাসিব সাদিক হোসেন নোভা বলেন, এবারের বাজেট বাস্তবমুখী বাজেট। এ বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৬৯৬ টাকা ও মোট ব্যয় ৪০ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা এবং বাজেট উদ্ধত্ত ১৬ লাখ ৮২ হাজার ৬৯৬ টাকা। বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু,বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা,থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ,সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মতলুবর রহমান সহ সকল কাউন্সিলরবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভায় ডা. আনোয়ারুল এমপি
- কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ: আহতদের পুনর্বাসনের জোর দাবি
- ইয়াবা ও হেরোইনসহ বারহাট্টায় গ্রেফতার ৩
- আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৫ মেগাওয়াট বিদ্যুৎ
- সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে ডিপো নির্মাণ, ট্যাংক ভাড়ার উদ্যোগ
- নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মানুষের ঢল ও বিশেষ মোনাজাত


