ভোলা প্রতিনিধি॥
ভোলার আধুনিক দৃষ্টিনন্দন একমাত্র উপজেলা শহরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছিন ভোলা জেলার শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মোরশেদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল, মোঃ মেহেদী হাসান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মিয়া প্রমুখ।অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।এ সময় ২০২৩ শিক্ষাবর্ষ ও ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় যুবদল নেতার নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, তদন্তে প্রশাসন
- মোহনগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কারাগারে ৩ জন
- ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দায় খাদ্য সহায়তা
- ত্যাগীদের বাদ দিয়ে ‘মাই ম্যান’ দিয়ে মদনে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ
- খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি
- নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অসহায় ও দুস্থ নারীদের বরাদ্দ পেলেন বিএনপি’র নেতাদের স্ত্রী আত্মীয়স্বজন ও প্রবাসীদের স্ত্রীরা।
- প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু।


