ফেনী প্রতিনিধি:
ফেনী শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ সুইমিংপুল সংলগ্ন আরামবাগ এলাকায় পার্কিং করা একটি পিকআপের উপর খেলতে গিয়ে অসতর্কতায় নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ফেনী শহরের আরামবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম বিবি মরিয়ম রাইসা তার বয়স ২ বছর ৬ মাস। নিহত রাইসা আরামবাগ এলাকার নির্মাণ শ্রমিক রেজাউল করিমের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার খাওয়ার পর আরামবাগ রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপের উপরে উঠে খেলাধুলা করছিল রাইসাসহ আশেপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপের উপর থেকে রাইসা নিচে পড়ে যায়। এতে তার মাথা থেতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফেনী মডেল থানার এস.আই কোমল চন্দ্র দাস জানান, নিহত শিশুর লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর্যন্ত নির্মাণ শ্রমিক রেজাউল আরামবাগ এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়।
ব্রেকিং নিউজ-
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
- স্মরণে মোস্তফা কামাল মনসুর: চত্রংপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
