ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক মনিটরিং করেছে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, এ সময় তিনি বলেন, যানজট সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে নাগরপুর সদর বাজার ব্যবসায়ী, সিএনজি ও ইজি বাইক শ্রমিক সমিতি’র সাথে মতবিনিময় শেষে এই বাজার মনিটরিং করা হয়। যত্রতত্র সড়কে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি যেনো না করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ হকারদের সড়কে দোকান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে যত্রতত্র অবৈধ পার্কিং রোধেও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, নাগরপুর বাজার বণিক সমিতি’র আহ্বায়ক হাবিবুর রহমান লিটন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ব্রেকিং নিউজ-
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
- স্মরণে মোস্তফা কামাল মনসুর: চত্রংপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
