লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহিদ বুদ্ধিজীবী আধ্যাপক গোলাম মোস্তাফা ও ডা. সুজাউদ্দীন আহমদ এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এেেত বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
ব্রেকিং নিউজ
- ‘আওয়ামী তোষণে’ নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি ১ দিনেই ভেস্তে গেল
- নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণে কেন্দুয়ায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় লাশ তুলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- নেত্রকোনা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখেরও বেশি টাকার চোরাই পণ্য জব্দ
- অবলা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝরলো বৃদ্ধার প্রাণ, মদনে সড়ক দুর্ঘটনা
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
- অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই


