রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা গয়াবাড়ী ক্ষুতারপুলে নদীর স্তুপকৃত বালু ট্রাক্টর দিয়ে চুরি করার অপরাধে, শফিয়ার রহমান নামে এক ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার(৪ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই দণ্ড প্রদান করেন। জানা গেছে, সকালে উপজেলার গয়াবাড়ি ক্ষুতারপুল নদীর স্তুপকৃত বালু, ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছিলেন ট্রাক্টর মালিক শফিয়ার রহমান। কোন প্রকার লিজ ছাড়া বালু নিয়ে যাওয়ার খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক্টর মালিক শফিয়ার রহমান কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে ডিমলা থানা পুলিশ সহযোগীতা করেন।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি: আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ
- দুর্গাপুরে ১০ দল নিয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচ ড্র
- কলমাকান্দায় সড়কের সৌন্দর্যবর্ধনের উদ্যোগে বাধা: ক্ষুব্ধ এলাকাবাসী
- নবীজির আদর্শ অনুসরণের আহ্বানে দুর্গাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
- দুর্গাপুরে বিশেষ কায়দায় পাচারের সময় ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
- কলমাকান্দায় বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ৩ জনের শ্রবণশক্তি হ্রাস
- নবীর আদর্শে শান্তি ও মানবতার বার্তা: কেন্দুয়ায় ব্যাপক উৎসাহে ঈদে মিলাদুন্নবী পালিত
- শখের বাগান থেকে লাখ টাকা আয়


