মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের আওতাধীন জয়পুরহাট এরিয়ার অফিসের ধরঞ্জী শাখার আয়োজনে কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে সদস্যদের মাঝে গাছ বিতরণ করেন গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার ব্যবস্থাপক আব্দুল বাসেত। এসময় উপস্থিত ছিলেন অত্র শাখার সেকেন্ড অফিসার শাহ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে কেন্দ্র প্রধানদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ শতাধিক গাছ বিতরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠি ডিএসবি থেকে এসআই জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা
- মোহনগঞ্জে মেঝেতে মিলল গৃহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
- কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
- কলমাকান্দায় খেলার মাঠ গিলে খাচ্ছে বালু সিন্ডিকেট, নির্বিকার প্রশাসন
- নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক কাজে উৎসাহিত করতে ডিসি’র নতুন উদ্যোগ
- সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ
- রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ
- ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের


