ফেনীর স্থানীয় দৈনিক আমার ফেনীর শহর প্রতিনিধি কামরুল আরেফিনকে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে আহত করেছেন।
জানা যায়, কামরুল আরেফিন নিউজ সংগ্রহের কাজে ফেনী জেনারেল হাসপাতালে যাওয়ার পথে সদর হাসপাতাল মোড়ে একরাম চত্বরে ১০-১২ জন যুবক একজন বৃদ্ধ সিএনজি চালককে মারধর করছে দেখে তিনি তার মোবাইলে ছবি তুলে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে মো. আসিফ মাহিদি, আশিক, শাকিলসহ ১০-১২ জন যুবক একটি হাইস মাইক্রোযোগে হাসপাতালের গেইট থেকে কামরুলকে ব্যাপক মারধর করতে করতে মুক্তা দুলাল প্লাজায় নিয়ে যায়। সেখানে তাকে পাটোযারী ইলেক্ট্রনিকসের সামনে নিয়ে উপর্যুপুরি মারধর করে তার মোবাইল ফরমেট করে দেয় ও পকেটে থাকা নগদ টাকা পয়সা নিয়ে যায়।
মো.আসিফ মাহাদি ও আশিক ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি চৌকিদার বাড়ির ছুট্টু মিয়ার ছেলে। শাকিল একই এলাকার মো.নুর নবীর ছেলে। আসিফ ও আশিক ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিল্লাতের অনুসারী।
খবর পেয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় কামরুলকে সহকর্মীরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এব্যাপারে ফেনী মডেল থানায় কামরুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ফেনী মডেল থানার ওসি মো.নিজাম উদ্দিন আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার পূর্বধলায় ৪৭৫০ পিস ইয়াবাসহ ধরা খেল মামা-ভাগ্নে
- দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল জব্দ
- দুই যুগের শেষে আশার আলো- রামনাথপুর স্থলবন্দর: সম্ভাবনা, প্রস্তুতি ও সিদ্ধান্তের অপেক্ষা
- জামালপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
- প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, অবশেষে র্যাবের জালে মূল অভিযুক্ত
- নেত্রকোনায় বার্ন সারভাইভারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- নিয়ম কেবল কাগজেই, কলমাকান্দায় ইচ্ছেমতো চলছেন মাদ্রাসার শিক্ষকরা
- যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ জামালপুরে, দাফন আজ
