হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৬টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা এলাকায় যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত তিনজন । নিহতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরীপাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মডার্ন পরিবহণের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সড়ক উন্নয়নকাজের জন্য সড়কের ওপরে রাখা পাথরের কারণে দুর্ঘটনা ঘটেছে।
এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
ব্রেকিং নিউজ
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড
- তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূত
- চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী


