মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক শনিবার রাতে (৬ই মে) এসআই/সজিব চৌধুরী ও এএসআই জিবন বাকতী সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল উপজেলাধীন পৌরসভার আওতায় সোনার বাংলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ ইউসুফ (৪২) কে আটক করা হয়। পৌর এলাকার বিরামপুরের বাসিন্দা মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ইউসুফ মিয়া বলে জানা যায়। ইউসুফ মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। উক্ত আসামীর নামে ইতি পূর্বে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। ইউসুফ মিয়া চিহ্নিত মাদক কারবারি বলে জানা যায় এলাকাবাসীর অভিযোগে। এ ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
উক্ত বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, উক্ত আসামির বিরুদ্ধে বিগত দিনে ও মাদক মামলা আছে। রবিবার আসামীকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় রক্তাক্ত সেই ১ সেপ্টেম্বর: ত্যাগের স্বীকৃতি চান ছাত্রনেতা অর্ক
- ডিমলা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু


