মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক মে দিবস র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে পৌর কিচেন মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি সায়েম উদ্দিন সরদার।
পাঁচবিবি উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাবু সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর প্যানের মেয়র নুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, ৩নং প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর মামুন ফকিরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খন্ড খন্ড র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করেন।
ব্রেকিং নিউজ
- র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
- বান্দরবানে খুলে দেয়া হলো তিন্দু-নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
- শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল
- শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
- সাপাহারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত-২;আহত-৩
- দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী


