ফেনীতে শাঁওতাল (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের শাঁওতাল পাড়া গ্রামের পুষ্প শাওতালের ছেলে। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের পশ্চিম রামপুর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে চন্দন শাঁওতাল নামে একজনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এক মাদক কারবারীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন এক মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


