শনিবার, অক্টোবর ৩১

জাহিদুল ইসলাম ডিমলা:

“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬’ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ডিমলা, নীলফামারীর আয়োজনে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে হাত ধোয়ার ব্যবহারিক পদ্ধতি প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় মিলিত হয়।

সুস্থ থাকতে এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। উক্ত আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অমিত সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হাত ধোয়ার বার্তা প্রতিটি বিদ্যালয়ে ও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরো বলেন, ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিয়ম মেনে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান করেন বক্তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version