মঙ্গলবার, অক্টোবর ১৩

 ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, দালালচক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং কর্মী নিয়োগ ও এমএসআর সামগ্রী ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক জানায়, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালে দালালের উপস্থিতি রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। তবে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়।

পরে হাসপাতালের উপ-পরিচালকের উপস্থিতিতে রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ড, ক্যাথ ল্যাব ও স্টোর রুম পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

অভিযানকালে ক্যাথ ল্যাব স্থাপন ও এমএসআর সামগ্রী ক্রয়ে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়।

অধিকতর যাচাইয়ের জন্য ক্যাথ ল্যাব স্থাপন, আউটসোর্সিং কর্মী নিয়োগ ও এমএসআর সামগ্রী ক্রয়সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক জানিয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version