মঙ্গলবার, অক্টোবর ১৩

 ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে যাবতীয় আয়োজন সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সকল সরকারি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নিরুৎসাহিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং তা না করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক করেন।

খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক রাস্তার দু’পাশ ও সরকারি ভবনগুলোতে রঙ করা এবং বৃক্ষরোপণের আহ্বান জানান।

সফরকালে যানজট নিরসন এবং জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় জানানো হয়, গাড়ি রিকুইজিশন, বিশ্রামাগার, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জেনারেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সিকিউরিটি পাসসহ সকল সুচারু ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করতে হবে।

প্রস্তুতিমূলক সভায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক আহমেদ কবীর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউল রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবীর সিদ্দিকী শুভ্রসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরাও সভায় উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version