মঙ্গলবার, অক্টোবর ১৩

 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ৫৮ জন কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে এ পদোন্নতি দেওয়া হয়। বিআরডিবির মহাপরিচালক এ কে এম তারেক এতে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, বিআরডিবির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৮ অনুযায়ী এসব কর্মচারীকে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর ১০ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। এই গ্রেডের বেতনস্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে হিসাবরক্ষক পদে কর্মরত ৫০ জন, অফিস সহকারী (ইউডিএ) পদে কর্মরত ছয়জন এবং স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত দুজন রয়েছেন।

আদেশ অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের মহাপরিচালকের কাছে সরাসরি যোগদান করতে হবে অথবা dg@brdb.gov.bd ই-মেইল ঠিকানায় যোগদানপত্র পাঠাতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।

আদেশে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের চাকরি বিআরডিবির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৮ এবং সরকারি চাকরিসংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী পরিচালিত হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version