সোমবার, অক্টোবর ১২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বাগানের ২ নম্বর সেকশনে ৮ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার দুইমাস পূর্বে ওই বাগানের ১২ নম্বর সেকশনে আরও ৬ শতাধিক চারা গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা।

এবিষয়ে শুক্রবার বিকেলে কুলাউড়া থানায় কালিটি চা-বাগানের উপ ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি ১০০টি চা গাছ কেটে ফেলায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাগানের ২ নম্বর সেকশনে (লক্ষীপুর মিশন স্কুলের সামনে) চা গাছ কাটার বিষয়টি শ্রমিক ও পাহারাদারের মাধ্যমে জানতে পারেন বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

তথ্য সূত্র জানা যায় এ ঘটনায় বাগানের পাহারাদার গঙ্গারাম অলমিক ও কৃষ্ণ অলমিকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন থেকে পাহারাদারের দায়িত্বে আছেন তারা। তবে ওই সেকশনে আগে কোনদিন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি।

কালিটি চা-বাগানের জেনারেল ম্যানেজার এএসএম জিলকার চৌধুরী জানান, চায়ের গাছকে অনেকটা নিজের সন্তানের মতো লালন করা হয়। একটি বাগানের প্রাণই হলো চায়ের গাছ। এমন বর্বোরচিত ঘটনায় আমরা হতাশ। দুইদফায় চারা গাছ কর্তনের বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে সাথে সাথে অবগত করেছি।

তিনি প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version