স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে অধিকার এর প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) বেলা ১১ টায় অধিকার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পুরানলক্ষণশ্রী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অধিকার, সুনামগঞ্জের সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক। এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী পার্থ সাহা, স্বপন বর্মন, ফেরদৌসী বেগম, ফেরদৌস আবেদীন শুভ প্রমুখ। এ সময় বক্তারা বলেন মানবাধিকার সংগঠন অধিকার একটি আপোষহীন সংগঠন। যা মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ খুন, গুম, রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে । গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অধিকার ভূমিকা রাখছে।
উল্লেখ্য, অধিকার একটি বাংলাদেশ-ভিত্তিক মানবাধিকার সংস্থা যা ১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ) এর সদস্য ।
এটি ২০০৩ সাল থেকে একটি বার্ষিক ক্রিয়াকলাপের প্রতিবেদন প্রকাশ করে আসছে, যার মধ্যে আছে বাংলাদেশ–ভারত সীমান্তে হত্যা সংখ্যার বার্ষিক প্রতিবেদন ও গুম হওয়া মানুষের পরিসংখ্যান। অধিকারের উল্লেখযোগ্য কাজ হিউম্যান রাইটস ওয়াচ তাদের ২০১১ সালের বাংলাদেশ বিশ্ব প্রতিবেদনে প্রকাশ করে।




