বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ হামিদুল হক (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর রাতে গাইবান্ধা পুরাতন জেলখানা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন জেলখানা মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি লাল-কালো রঙের পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

পরে বাইকটির সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ চালক হামিদুলকে আটক করা হয়।​ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলও জব্দ করে ডিবি পুলিশ।​ আটক, হামিদুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।​

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদুল জানান, তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার মো. নয়ন মিয়া (২৬) নামে এক ব্যক্তির কাছ থেকে কম দামে এই গাঁজা সংগ্রহ করেছিলেন। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি গাইবান্ধার ধাপেরহাটের দিকে নিয়ে যাচ্ছিলেন।​ এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৪২,এতে নয়ন মিয়াকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।​

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version