বুধবার, সেপ্টেম্বর ২৩

জাহিদুল ইসলাম ডিমলা:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক মো. নূর বকসু বাবুল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শাহেনুর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান মুর্তজা রহমান লেলিন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version