বুধবার, সেপ্টেম্বর ২৩

নিজস্ব প্রতিবেদক: যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি-১৪)। তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামির নাম মো. মেহেদী হাসান বাবু (২৩)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন টঙ্গের আলগা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

এসআরবি-১৪ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুরের সিপিসি-১, এসআরবি-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই পলাতক আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে। এরপর গতকাল (মঙ্গলবার) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকার উত্তরা সিপিসি-১, এসআরবি-১ এর সহায়তায় টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানায়, গ্রেফতারকৃত মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে জামালপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় যৌতুক নিরোধ আইন ৩ এর ধারায় আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজার রায় ঘোষণার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স হিসেবে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version