মনিরুজ্জামান খান:
আসন্ন আগামী গাইবান্ধা সদর উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার (সাধারণ সদস্য) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন মোঃ শাহ আলম মিয়া। তিনি এলাকার উন্নয়ন এবং সর্বস্তরের জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে বিভিন্ন উঠান বৈঠক অংশ নিচ্ছেন।
স্থানীয় ভোটারদের সাথে মতবিনিম কালে তিনি ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা, সমর্থন এবং দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, স্থানীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষী সাদেকুর রহমান সাদেক মন্ডলের উদ্যোগে এলাকাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সৎ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় প্রার্থী হিসেবে মোঃ শাহ আলম মিয়া ভোটারদের মাঝে ভালো সাড়া পাচ্ছেন।




