রবিবার, সেপ্টেম্বর ২০

যশোর প্রতিনিধিঃ

যশোর সদর ও শার্শায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়েছে। এছাড়া আটক একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর( শার্শার পশ্চিম কোটা গ্রামে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ হালিমা খাতুন (৪৭) ও তাঁর ছেলে সাকিব হোসেন রানা (২৫)কে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন । অন্যদিকে, বিকেলে যশোর সদরের এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রহমত উল্লাহ আল-আমিন (২১)কে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version