মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। অভিযানের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে শিক্ষার্থী ও ক্যাম্পাস সংশ্লিষ্টদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক প্রচার চালানো হয়।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলে না, এটি শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোথাও পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে না থাকে এবং ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি রহমান ও রাফসান আহমেদ রোমান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম শাওন, ছাত্রনেতা নোমান আল নওশাদ, নূর আলম, জুনায়েদ হাসান, সাকিব, রাফি এবং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরাও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version