রবিবার, সেপ্টেম্বর ১৩

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় নির্মাণাধীন একটি বাড়িতে মাদক সেবনের অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মুখ ঢেকে এক পুলিশ সদস্যকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ চারজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয়সংলগ্ন কলেজ মোড়ের পশ্চিমে একটি নির্মাণাধীন বাড়িতে কয়েকজনের মাদক সেবনের দৃশ্য স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বাড়িটিতে দীর্ঘদিন ধরে রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও আড্ডা চলে। মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

স্থানীয় নুর আলম ও হযরত আলী দাবি করেন, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে ডিমলা থানার কনস্টেবল মো. রমজান আলীকে শনাক্ত করা গেছে। তবে ভিডিওর ভিত্তিতে মাদক সেবনের অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।

ডিমলা থানার ওসি আশরাফুল আলম বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। কনস্টেবল রমজান আলীসহ আরও তিনজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দা মোতালেব হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাজ করা একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসা উচিত।”

এলাকাবাসীর দাবি, নির্মাণাধীন বাড়িটিতে কারা যাতায়াত করতেন এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলত, তা তদন্তের পাশাপাশি কলেজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হোক।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version