নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় গভীর রাতে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং আলামত হিসেবে ১১১ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়।  

আটককৃতরা হলেন- চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মোমেন মিয়া (২৫), চল্লিশা বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে রমজান আলী (৪২) এবং লাইট চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৪)। 

সোমবার (২৪আগস্ট) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) এসআই (নিঃ) রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গত ২৩ আগস্ট (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে।

নেত্রকোনা মডেল থানাধীন চল্লিশা বাজার ইউনিয়নের চল্লিশা বাজারস্থ মো. জুয়েল মিয়া (৩৫) এর চায়ের দোকানে এ অভিযান চালানো হয়।

দোকানের ভেতরে বসে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে জুয়া খেলারত অবস্থায়‌ ওই তিন যুবককে আটক করে পুলিশ।

আরো জানা যাযয়, আটকের পর আসামিদের হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। এছাড়াও তারা যে অনলাইনে জুয়া খেলছিল, তার প্রমাণস্বরূপ ১১১ পাতা স্ক্রিনশট জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’-এর বিভিন্ন ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version