যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- হাজরাকাটি গ্রামের ওলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশতঃ তারা পানিতে ডুবে যায়।

বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে বাড়িতে নিয়ে এলে একজনের মৃত্যু নিশ্চিত হয় এবং আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু নিশ্চিত হয়। এ ঘটনায় ঐ পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version