শুক্রবার, অক্টোবর ৯

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বন্যা ও বানভাসি পরিবারের মাঝে জরুরি ত্রাণ হিসেবে তারপলিন ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। ২০শে আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী আয়োজনে ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাথা গোঁজার ঠাঁই ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাহি কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ​হালিমুল ইসলাম রাসেল, সৈয়দ মেহেদী হাসান আশিক ও আলিফ সিদ্দিকী প্রান্তর। এছাড়া রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার ফজলু করিম, যুব প্রধান ইসমাইলসহ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সদস্য কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সামগ্রীগুলো রোগব্যাধি প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। মূল উদ্দেশ্য ও সামগ্রী তারপলিন বিতরণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বা ভেঙে যাওয়া ঘরের চাল ও আশ্রয় মেরামত করতে এবং বৃষ্টি থেকে বাঁচতে উপজেলার বিভিন্ন পরিবারকে তারপলিন দেওয়া হয় এবং হাইজিন পার্সেল স্বাস্থ্য ঝুঁকি ও ডায়রিয়ার মতো রোগ থেকে বাঁচতে সাবান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন ও পরিচ্ছন্নতার অন্যান্য সামগ্রীও দেওয়া হয়েছে ও জরুরি সহায়তায় উপজেলার বন্যা দুর্গম এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি এই স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীগুলো দ্রুত পৌঁছে দিয়েছেন অতিথিরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version