দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের রাজনীতিতে আলোচনায় এসেছেন তাইসুর রহমান খান বাপ্পি। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের রাজনৈতিক প্রতিকূল সময়ে তাইসুর রহমান খান বাপ্পি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের প্রতি তার আনুগত্য এবং নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি স্থানীয় পর্যায়ে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ককে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে, দীর্ঘদিন মাঠে থেকে যারা সংগঠনের জন্য কাজ করেছেন এবং নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকেছেন, তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে পারে।
সভাপতি পদে নিজের প্রার্থিতা প্রসঙ্গে তাইসুর রহমান খান বাপ্পি বলেন, “দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চাই। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, ছাত্রদলের মূল আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে চান তিনি।
তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, তাইসুর রহমান খান বাপ্পিকে উপজেলা ছাত্রদলের সভাপতি করা হলে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারে।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি




