শনিবার, অক্টোবর ৩

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে অনেককে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে দেখা যায়নি।

এদিকে মৌসুমি নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ সৃষ্টি হয়ে তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি সোমবার বেলা সাড়ে ১১টায় বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সাগর উত্তাল থাকায় মাছধরা নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version