শনিবার, অক্টোবর ৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাবের) কেন্দ্রীয় আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, জুলাই গণঅভুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফয়সালা হয়েছে।

এবং জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশ পেয়েছি ও দেশের মুক্তিকামী জনগণ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে সকল পেশাজীবী ও রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। শনিবার (১৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ্যাব চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইঞ্জিনিয়ার তুহিন এ্যাব এর অর্থায়নে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের অবদান স্মরণ রেখে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য নানাভাবে তৎপরতা চালাচ্ছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে তাদের অপতৎপরতা ও চক্রান্ত নস্যাৎ করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ইঞ্জিনিয়ার তুহিন এ্যাব, চট্টগ্রাম এর বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এ্যাব, চট্টগ্রামের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধ করা, জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা, বন্যার্তদের পুনঃবাসন ও আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ্যাব, চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version