তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

হাতের ওপর ভর করে দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে এইচএসসি পরীক্ষায় জয়! মৌলভীবাজারের অদম্য মনা বেগম। জন্ম থেকেই বাঁ হাত ও বাঁ পায়ে শক্তি নেই, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়েছেন জন্মলগ্নেই। তবুও বুকভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে হাতের ওপর ভর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কি:মি: পথ পাড়ি দিয়ে কলেজে পড়ার মনোবল নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অদম্য তরুণী মনা বেগম।

চলার পথে বহু মানুষের তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা ও অবজ্ঞাপূর্ণ কটূক্তি শুনতে হয়েছে তাকে—”হাত নেই, পা নেই, পড়ে কী করবি?” কিন্তু কোনো বাঁধাই থামিয়ে দিতে পারেনি ২০ বছর বয়সী এই লড়াকু মেয়েকে। জুড়ী উপজেলার এলাপুর বাগানের এক দিনমজুর পরিবারে জন্ম নেওয়া মনা বাড়ি থেকে কাঁচা রাস্তা হামাগুড়ি দিয়ে পেরিয়ে বাসে উঠে শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা কলেজে যাওয়া আসা করতেন এবং একইভাবে ফিরে এসে ঘরের কাজেও মাকে সহায়তা করতেন।

কষ্ট আর চরম শারীরিক যন্ত্রণা সহ্য করে তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এখন মনার স্বপ্ন—ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা এবং একটি সরকারি চাকরি নিয়ে দরিদ্র বাবা-মায়ের মুখে হাঁসি ফোটানো। তবে জরাজীর্ণ ঘরে দিনমজুর বাবার আয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে ডিগ্রিতে ভর্তি, নিয়মিত বইপত্র ও যাতায়াতের খরচ চালানো এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মনার পড়ালেখা নির্বিঘ্ন করতে একটি ব্যাটারিচালিত রিকশা বা বাহন এবং শিক্ষা খরচের সহযোগিতায় সরকার ও দেশের মানবিক বিত্তবানদের এগিয়ে আসার আকুল আহ্বান জানিয়েছে পরিবারসহ এলাকাবাসী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version