শনিবার, অক্টোবর ৩

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সাপাহার উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, রেজাউল মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন,মোস্তাফিজুর রহমান বাদল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), অন্যতম সদস্য মোখলেসুর রহমান (মুকুল), মাহফুজুল হক চৌধুরী (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ন আহব্বায়ক আতাউর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ্ চৌধুরী,সদর ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল,সাংগঠনিক আব্দুর রশিদ, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, সাপাহার কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version