বরগুনা প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) তালতলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম আহসান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান এবং মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ূন আহমেদ, মি. মংসেলেন তালুকদার, জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কবির আকন, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর মৃধা, শ্রমিক দলের আহ্বায়ক মো. আল-আমিন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম আকন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version