নিজস্ব প্রতিবেদক: সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় নেত্রকোনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় নেত্রকোনা জেলা বিএনপ’র দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা বিএনপি কার্যালয়ের ভেতরের কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের ভিড়ে। ব্যানার টানিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে দিনটি পালন করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মাহফিলে প্রধান অতিথি ও অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি এবং নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তার উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নেত্রীর স্মৃতিচারণ করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।

অনুষ্ঠানে সার্বিক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আমিন আমিন ধ্বনিতে পুরো কার্যালয় মুখরিত করে তোলেন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম। এছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version