টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুড়ি স্পোর্ট ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) সকালে নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


