টাংগাইল প্রতিনিধিঃ

আজ সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ-ই। উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।

এছাড়াও সলিমাবাদ ইউনিয়নের আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হতে পারেনি কেউই। উপজেলার ৫৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৩৯১  শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ১৮৫০  জন, অকৃতকার্য হয়েছে ১৩৪১ জন শিক্ষার্থী। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার শতকরা ৬১.৬৫%, মাদ্রাসা ৩৯.১৭%, ভোকেশনাল ৪৫.৭০% কারিগরি শিক্ষা বোর্ড।

এ বছর উপজেলায় এ প্লাস পেয়েছে ৬৩ জন। এদের মধ্যে ৫০ জন মাধ্যমিক বিদ্যালয় থেকে ও ১৩ জন কারিগরি শিক্ষা বোর্ড থেকে। এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহাম্মদ বলেন, যে প্রতিষ্ঠান দুটির পাশের হার শূন্য তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ এমন রিপোর্ট ইতিপূর্বে প্রদান করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version