তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ পুত্রবধূর সাথে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের চাঞ্চল্যকর অভিযোগে শ্বশুর সুলতান মিয়া (৫২)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলা কারাগারে আটক রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ৯ই জুন রাতে কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ঘটনার পর ভিকটিমের স্বামীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গত ১২ই জুন রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুলতান মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই (নি:) মো. আব্দুস শহীদ জানান, ভিকটিমের চিকিৎসা সংক্রান্ত প্রমাণ হিসেবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসাপত্র (মেডিকেল রিপোর্ট) পুলিশের হাতে রয়েছে।

তিনি আরও জানান, মামলার তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও নিখুঁতভাবে হবার স্বার্থে এবং অপরাধ প্রমাণে আলামত হিসেবে ভিকটিমের নিকট থেকে সংগৃহীত নমুনার সাথে অভিযুক্ত শ্বশুরের ডিএনএ (DNA) প্রোফাইল মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে এই নমুনা পরীক্ষার জন্য ঢাকার সিআইডি (CID) ফরেনসিক ল্যাবের চীফ ডিএনএ এ্যানালিস্টের কার্যালয়ে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসলে ঘটনার মূল রহস্য আরও স্পষ্টভাবে সামনে আসবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ জোরদার করা হবে বলে জানিয়েছে কমলগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version