শনিবার, সেপ্টেম্বর ২৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ

ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় নাগরপুরে গ্রেপ্তার দুইজন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন জায়গায় গতকাল ৫ আগষ্ট রাতে অভিযান পরিচালনা করে ১০/০৯/২০২৪ সালের দায়েরকৃত ১ নং ক্রমিকের মামলায় দু’জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতারা নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রামের নুর আলমের ছেলে হাবিবুর এবং সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া সাহেব আলীকে তাদের বাসা থেকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল।

৫ আগাষ্ট বিকেলে ও ৬ আগষ্ট সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন , বাহার ওরফে কানা বাহার এবং মাছুম দুজনেই মামলার এজাহারনামীয় আসামি। গতরাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version