নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় ইয়াবা, দুই বোতল মদ ও এক বোতল বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সর্বশেষ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৮০ এমপি থেকে দেড়শো গজ অভ্যন্তরে খারনই ইউনিয়নের বনবেড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ মধুকুড়া গ্রামের মো. সাইদুল ইসলাম (২৮) ও মো. আলী ইসলাম (৩০) নামের দুই যুবককে আটক করা হয়।

এর আগে, গতকাল (বুধবার) রাত ৮টার দিকে লেংগুড়া বিওপি’র ছয় সদস্যের অপর একটি টহল দল সীমান্ত পিলার ১১৭৩ এমপি থেকে পাঁচশো গজ অভ্যন্তরে বেলতলী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই বোতল ভারতীয় মদ ও এক বোতল বিয়ারসহ ফুলবাড়ী গ্রামের মো. আপেল মিয়া (২৬) নামে আরেক যুবককে হাতেনাতে আটক করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জব্দকৃত আলামতসহ তাদেরকে কলমাকান্দা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version