মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা। বুধবার(৫ই আগস্ট) বিকেলে নুরজাহান কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের উপস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন। বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, পৌরসভা শাখার সভাপতি জুবায়ের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবু তাহের, মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সমাবেশ শেষে একটি গণমিছিল বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version